জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ১৬ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য প্রিলিমিনারি টু মাস্টার্স এবং ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সংশোধিত সময়সূচি অনুযায়ী, ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের পরীক্ষা আগামী ২৫ জুলাই ২০২৬ এবং প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা আগামী ১১ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু ১৬ জুলাইয়ের নির্ধারিত দুটি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত অন্যান্য সব পরীক্ষার তারিখ, সময় ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নতুন সময়সূচি অনুযায়ী প্রস্তুতি গ্রহণ এবং প্রয়োজনীয় তথ্যের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট নোটিশ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।