টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর মহিলা শাখার বাছাইকৃত সদস্যদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৪ জুলাই) টাঙ্গাইল শহরের সাবালিয়াস্থ জেলা জামায়াত কার্যালয় মিলনায়তনে এই শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
তিনশতাধিক অগ্রসর জনশক্তি নিয়ে আয়োজিত শিক্ষাশিবিরে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক আব্দুর রব। প্রধান আলোচক ছিলেন মহিলা জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নী। সভাপতিত্ব করেন মহিলা জামায়াতের জেলা সেক্রেটারি নাসরিন সুলতানা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আয়শা সিদ্দিকা ও কেন্দ্রীয় শুরা সদস্য নাজমুন নাহার নাজমা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন হাসিনা খান ইউসুফজাই।