দুই গোলে পিছিয়ে পড়েও বিরতির আগে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছে তিউনিসিয়া। প্রথমার্ধের শেষদিকে একটি গোল শোধ করে ব্যবধান কমিয়েছে উত্তর আফ্রিকার দলটি।

সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সুইডেন। ম্যাচের সপ্তম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক শটে দলকে এগিয়ে দেন ২২ বছর বয়সী মিডফিল্ডার ইয়াসিন আয়ারি।

প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই আরও বিপদে পড়ে তিউনিসিয়া। ৩০তম মিনিটে আলেক্সান্ডার ইসহাক গোল করে সুইডেনের ব্যবধান দ্বিগুণ করেন। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইউরোপের দলটি।

তবে হাল ছাড়েনি তিউনিসিয়া। প্রথমার্ধের ৪৩তম মিনিটে হানিবাল মেজব্রির নিখুঁত ক্রস থেকে দারুণ এক হেডে বল জালে পাঠান ওমর রেকিক। তার গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে ম্যাচে নতুন উত্তেজনা যোগ করে তিউনিসিয়া।

প্রথমার্ধ শেষে সুইডেন ২-১ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে লড়াই জমে ওঠার আভাস মিলেছে।