নৈতিক পদস্খলন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা তাজুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি এবং রুকনিয়াত মুলতবি করা হয়েছে| উপজেলা জামায়াতের নায়েবে আমীর আজিজুর রহমানকে কোটচাঁদপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে|

শুক্রবার সন্ধ্যায় কোটচাঁদপুর উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল|

রুকন সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর ঝিনাইদহ ২ আসেনর সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর| আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর আব্দুল আলীম, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল হাইসহ জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন|

জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল বলেন, সংগঠনের গঠনতন্ত্র, আদর্শ ও শৃঙ্খলা রক্ষার প্রশ্নে জামায়াত কোনো ধরনের ব্যত্যয়কে প্রশ্রয় দেয় না| সাংগঠনিক বিধি-বিধান অনুসরণ করেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে|