অপরাধ
মুন্সীগঞ্জ যুবকের প্রকাশ্যে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড
মুন্সিগঞ্জ সদরের সিপাহীপাড়া এলাকায় প্রকাশ্যে মাদক সেবন ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে তুহিন নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। স্থানীয় বাসিন্দাদের হাতে আটক হওয়া এই যুবকের বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকায় এমন মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
স্থান
মুন্সিগঞ্জ