মুন্সিগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে ২ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে সিরাজদিখান বাজারের থানা রোড মোড়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টঙ্গিবাড়ী উপজেলার আমতলী এলাকার শরিফ দেওয়ান (৩৫) এবং আউটশাহী এলাকার মো. জাকির শেখ (৫২) মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে একটি দল সিরাজদিখান বাজার এলাকায় অভিযান চালায়।
এ সময় জাহাঙ্গীর সরদারের লন্ড্রি দোকানের সামনে পাকা সড়ক থেকে শরিফ দেওয়ান ও জাকির শেখকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ সুপার মুন্সীগঞ্জ