বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি নাগরপুর উপজেলা শাখার সাংগঠনিক মতবিনিময় সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বাপুস নাগরপুর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজনে করে।

সংগঠনের সভাপতি আক্তারুজ্জামান বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আরশাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাপুস টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সহিদুল ইসলাম খান। প্রধান বক্তা ছিলেন সাধারন সম্পাদক মোঃ মোর্শেদ আলী খান মাছুম।

এ সময় বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি কানু চন্দ্র বসাক, অতিরিক্ত সাধারন সম্পাদক মোঃ খাইরুল ইসলাম, কোষাধ্যক্ষ আলভী মাহমুদ, নীতিমালার বাস্থবায়ন কমিটির নাগরপুর শাখার আহবায়ক এ কে এম ফরিদুজ্জামান কোহিনুর ও সদস্য আলমগীর হোসেন খান প্রমূখ।

সভা শেষে আক্তারুজ্জামান বকুলকে সভাপতি, মোঃ আলমগীর হোসেন খানকে সাধারন-সম্পাদক এবং আলীম বিন সাম্সকে কোষাধ্যক্ষ করে কমিটি ঘোষনা করেন বাপুস জেলা শাখার সভাপতি সহিদুল ইসলাম খান।